চলতি সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে
চলতি সপ্তাহ থেকে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসা শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ (এজিউব্লিউইবি) আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডব্লিউটিওতে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একটা মিটিং ছিল। সেখানে উনি (পীযুষ গয়াল) বসে চিঠি ইস্যু করার নির্দেশ দিয়েছেন। চিঠি ইস্যু হয়ে গেছে। আমাদের হাতে চিঠির কপি এসে গেছে। কাল আমরা চিঠি পেয়েছি।
আহসানুল ইসলাম টিটু বলেন, এ সপ্তাহ থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আসা শুরু হবে। আমাদের লক্ষ্য হলো রমজানের আগে যেন ভোক্তাদের বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না হয়।
গত ৭ থেকে ৯ ফ্রেবুয়ারির দিল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ভারত থেকে রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা করেন তিনি।
এমএসএম / এমএসএম
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ
সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন
তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
কমলো সোনার দাম
আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ
৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
বাড়ল জেট ফুয়েলের দাম
২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে এনবিআরের নির্দেশ