ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

টেকসই প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ১০ ব্যাংক ও ৫ ‍আর্থিক প্রতিষ্ঠাান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১০:৫০

বেসরকারি খাতের ১০ ব্যাংক এবং পাঁচ আর্থিক প্রতিষ্ঠানকে ‘টেকসই প্রতিষ্ঠান’–এর মর্যাদা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথমবারের মতো এ রেটিং বা মান প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মূলত ‘টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন এবং টেকসই কোর ব্যাংকিং’ সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। শুধু চারটি সূচকের ওপর ভিত্তি করে ব্যাংকগুলোর রেটিং নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২০ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং তাদের পাঠানো তথ্য ও কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের ওপর ভিত্তি করে রেটিং করা হয়েছে। পাশাপাশি বিবেচনায় নেওয়া হয়েছে ঋণের মান, মূলধন পরিস্থিতি ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ যে টেকসই ব্যাংকের নাম প্রকাশ করেছে সেগুলো হলো– আল–আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, দি সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, ব্যাংকগুলোকে সুশাসন, শুদ্ধাচার ও সামাজিক দায়বদ্ধতা পালনে অনুপ্রাণিত করতে শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে– হজ্ব ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, সৌদি–বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক