‘আয় বেঁধে বেঁধে থাকি’, সাবেক প্রেমিকের স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে লিখলেন স্বস্তিকা
টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে দেড় দশক আগেই সেই প্রেম ভেঙে গেছে। দুজন আলাদা গন্তব্যে হেঁটেছেন।
প্রেম ভেঙে গেলে সাধারণের মতো তারকাদেরও অনেকে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। কেউ কেউ সাবেকের বিরুদ্ধে কুৎসাও রটান। তবে স্বস্তিকা সাবেক প্রেমিকদের সঙ্গেও বন্ধুত্ব অটুট রেখেছেন।
পরমব্রতের সঙ্গে ‘শিবপুর’ সিনেমাতেও দেখা গেছে স্বস্তিকাকে। আরেক সাবেক প্রেমিক সৃজিত মুখার্জির ‘টেক্কা’ সিনেমায় কাজ করছেন স্বস্তিকা। এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সময় যত যায়, মানুষ সম্পর্কের ভালোটাই মনে রাখে, খারাপটা মাথা থেকে মুছে যায়।’
গত বছরের অক্টোবরে কলকাতার মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেতা পরম। বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপের মধ্যে পরম ও পিয়ার পাশে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। বিভিন্ন সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, ‘পরম বাড়িতে ডাকলেও যাবেন।’
গতকাল পরমের স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে কাঁধে হাত রেখে কয়েকটি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, ‘আয় বেঁধে বেঁধে থাকি।’ ছবিগুলো পিয়াও পোস্ট করেছেন। এই নিয়ে অবশ্য মুখ খোলেননি এই অভিনেত্রী।
স্বস্তিকা আগেই জানিয়েছিলেন, পিয়া তাঁর অনেক দিনের চেনা। তাঁকে খুবই পছন্দ করেন তিনি। পিয়ার জন্য হলেও সাবেক প্রেমিকের বাড়িতে যেতে আপত্তি নেই তাঁর। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই ছবিগুলো পোস্ট করেছেন স্বস্তিকা। তবে ছবিগুলো পরমব্রতের বাসায় তোলা হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের