ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দুবাই গিয়ে কিসের চিকিৎসা নিলেন মিমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৩:৪৮

টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী মেরুদণ্ডের সমস্যার কারণে দুবাইতে চিকিৎসা করালেন । সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সে খবর নিজেই জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, দুবাই গিয়ে ওই চিকিৎসা করিয়েছেন মিমি চক্রবর্তী। তার ইনস্টাস্টোরিতে দেখা যাচ্ছে, চিকিৎসার জন্য রোগী হিসাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করেছেন মিমি। আর সেটা ছিল ‘কাইরোপ্র্যাকটিক’ চিকিৎসার রেজিস্ট্রেশন ফর্ম। ছবি পোস্ট করে মিমি ইনস্টাস্টোরিতে লিখেছেন, 'Intence Cairopractic'। কিন্তু কী এই কাইরোপ্র্যাকটিক চিকিৎসা?

জানা যায়, ‘কাইরোপ্রাকটিক এডজাষ্টমেন্ট থেরাপি’ খুব অল্প সময়ে রোগ নিরাময় করতে সাহায্য করে। জানা যায়, স্নায়ুতন্ত্রের ব্যাধি এবং পেশীর স্কেলিটাল সিস্টেমের অস্ত্রোপচার বিহীন একটা চিকিৎসা পদ্ধতি হল কাইরোপ্রাকটিক। 

কেন করা হয় ওই ধরনের চিকিৎসা? বিজ্ঞান জানাচ্ছে, এটি এমন এক ধরনের পদ্ধতি যার দ্বারা পেশি ও স্নায়ুর ব্যথা কমানো হয়। গাঁটের ব্যথা থেকে শুরু করে কোমর, ঘাড়ের ব্যথার দ্রুত উপশম ঘটায় এই পদ্ধতি। দরকার হয় না কোনো অস্ত্রোপচারের।

 তবে এই বিশেষ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে হতে হয় সাবধান। একটু ভুলেই গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে দেহ। ভেঙেও যেতে পারে হাড়। চতুর্দিকে কাজের পাহাড়, সেই কারণেই একটু ‘আরাম’ পেতে দুবাইয়ে গিয়েছিলেন মিমি?

মিমির মাইগ্রেনের গুরুতর সমস্যা আছে। গত জানুয়ারি মাসেই মাইগ্রেনের যন্ত্রণায় কাতর হয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিল নয়, একেবারে অসম্ভব।’ 

তবে দুবাই থেকে ফিরে এসেছেন মিমি। ফিরে এসেছেন নিজের জায়গায়, কাছের মানুষদের কাছে। কিছুদিন আগেই রাজনীতিকে চিরবিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। আপাতত তিনি মন দিয়েছেন তার ফিল্মি কেরিয়ারে। প্রেমেন্দু বিকাশ চাকীর আলাপ ছবিতে আবিরের বিপরীতে দেখা যাবে তাকে। চলছে সেই ছবির শুটিং।

Israt / Israt

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের