পুলকিত-কৃতির বিয়ের তারিখ জানা গেল
বিটাউনের আর এক তারকা জুটি এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ে করতে চলেছেন বলিউড নায়ক পুলকিত সম্রাট আর নায়িকা কৃতি খরবান্দা। বেশ কিছু দিন ধরে তাঁদের বিয়ে নিয়ে নানান কথা শোনা যাচ্ছিল। এবার এই হবু দম্পতির বিয়ের দিন ফাঁস হয়েছে।
পুলকিত আর কৃতির প্রেমের খবর কারও অজানা নয়। তাঁরা তাঁদের প্রেমকে নিয়ে খুব একটা লুকোছাপা কোনো দিন করেননি
গত ৩০ জানুয়ারি এই জুটির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে পুলকিত আর কৃতির আঙুলে আংটি। আর তখন তাঁদের ‘রোকা’ অনুষ্ঠানের খবর উঠে এসেছিল। এই অনুষ্ঠানে পুলকিত আর কৃতির নিকট আত্মীয়–পরিজনরা উপস্থিত ছিলেন।
এখন পুলকিত আর কৃতির বিয়ের এক কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। এই কার্ডে দেখা গেছে সমুদ্রের দিকে তাকিয়ে তাঁরা সংগীত উপভোগ করছেন। যদিও বিয়ের কার্ডে আসল ছবি নেই, এটা এক ‘পেইন্টিং’। কার্ডটিতে লেখা আছে, ‘আপনাদের সবার সঙ্গে উৎসবে ভাসার জন্য আর অপেক্ষা করতে পারছি না। অনেক ভালোবাসাসহ পুলকিত এবং কৃতি।’
এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ১৩ মার্চ তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। খবর যে এই হবু দম্পতি তাঁদের বিয়ের তোড়জোড় করতে এখন ব্যস্ত। সপ্তাহখানেক পর তাঁরা চিরতরে এক হতে চলেছেন।
তবে ভালোবাসা দিবসের দিন কৃতি এক পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন যে কবে তাঁরা বিয়ে করতে চলেছেন। এই বলিউড নায়িকা এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘হাতে হাত রেখে, মার্চে আমরা একসঙ্গে চলব।’
পুলকিত সম্রাট দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ২০১৪ সালে তিনি শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। মাত্র এক বছর মতো তাঁদের বিয়েটা টিকে ছিল।
Israt / Israt
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’
কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন