ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দীপিকার পর এবার অন্তঃসত্ত্বা ক্যাটরিনা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৫:৪৪

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ৷ ২০২১ সালে ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা৷ বিয়ের তিন বছর পার হয়ে গেছে৷ 

অভিনেত্রীর আত্মীয় ও ভক্তরা সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন৷ তবে কি এবার পাকাপাকি সুখবর দিচ্ছেন ক্যাটরিনা কাইফ৷ যদিও এর আগেও একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় হয়েছে নেটদুনিয়া৷

শোনা যাচ্ছে মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। সদ্য তাকে ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় জামনগরে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে যোগ দিতে। ভিকি কৌশলের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। ল্যাহেঙ্গায় নজর কেড়েছিলেন তিনি

তবে সেই জামনগর থেকে ফেরার পথে এবার অন্য ছবি ধরা পড়ল পাপারাজ্জিদের ফ্রেমে। ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা। ওড়না দিয়ে ঢাকা পেট। ফলে অনেকেরই অনুমান তিনিও নাকি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন। তবে সেই খবর এখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি তারা।

ফলে খবরের সত্যতা নিয়ে ধোঁয়াশা। তবে আনুশকা শর্মার ক্ষেত্রেও এই খবর সামনে এনেছিলেন পাপারাজ্জিরাই। নেটদুনিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তে দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি মা হতে চলেছেন। যদিও সেই খবরের সত্যতা প্রাথমিকভাবে সামনে আনেননি তারা। সন্তান জন্ম নেওয়ার ছয় দিনের মাথায় সুখবর সবার সঙ্গে শেয়ার করে নিতে দেখা যায় তাদের। 

তাই ক্যাটরিনার মা হওয়ার খবরের যে জল্পনা ছড়িয়ে পড়েছে তা উড়িয়ে দিতে নারাজ একশ্রেণি। তাদের স্পষ্ট অনুমান কিছুদিনের মধ্যেই এই জুটি সুখবর শেয়ার করে নেবেন। এখন যদিও সময়ের অপেক্ষা।

কয়েক দিন আগে ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি।

 

Israt / Israt

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের