ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশীয় ম্যারাথনের সাথে গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৬:১৪

ম্যারাথন প্রতিযোগিতা 'তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪ রান’ ইভেন্টের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হলো টিকটক। স্বাস্থ্য সচেতনদের জন্য এই উদ্যোগটি একটি নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা দেবে, যেখানে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা টিকটকের মাধ্যমে ইভেন্টটিতে যুক্ত হতে পারবে।

রান বাংলাদেশ এর আয়োজিত 'তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪ রান’ ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার হাতিরঝিলের রাস্তায়। মূলত হাফ ম্যারাথন এবং ফুল ম্যারাথন এর মাঝামাঝি একটি দূরত্ব পর্যায়, সর্বোচ্চ ২৫ কিলোমিটারে দৌড় প্রতিযোগিতাটি হবে। ম্যারাথনটির লক্ষ্য কেবল অংশগ্রহণকারীদের দক্ষতা পরীক্ষা করা নয়, তাদেরকে এই শহরের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যে উৎসাহিত করা।

টিকটকের ইন-অ্যাপ ফিচার এবং এক্টিভিশনের মাধ্যমে টিকটকের কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা এবং প্রতিযোগিতার সাথে যুক্ত হতে পারছে। টিকটকের হ্যাশট্যাগ স্পোর্টস অন টিকটক পেইজে রয়েছে কিউআর কোড যেটি ব্যবহার করে জানা যাবে ম্যারাথন রুট সম্পর্কে। 

রান বাংলাদেশ এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, “আমাদের এই ইভেন্টটি এআইএমএস ইন্টারন্যাশনাল সার্টিফাইড একটি দৌড় প্রতিযোগিতা। আমরা মনে করি এমন একটি ইভেন্টে সম্পৃক্ত হওয়ার জন্য টিকটক প্ল্যাটফর্মটির ব্যবহার ভক্তদের জন্য একটি দারুণ সুযোগ।” 

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কনটেন্ট অ্যান্ড অপস-এর প্রধান, পূজা দত্ত বলেন "আমাদের এই পার্টনারশিপ ক্রীড়াঅঙ্গন এবং স্বাস্থ্যসচেতনতা নিয়ে টিকটকের দৃঢ় প্রচেষ্টাকে তুলে ধরে। এছাড়া, এমন উদ্যোগ খেলাধূলা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটরদেরকেও কনটেন্ট বানাতে উৎসাহিত করে।”

ঢাকা ২৫কে ২০২৪ রান ইভেন্টটিতে ইতিমধ্যে ২০০০ এরও বেশি অংশগ্রহণকারী নিবন্ধিত হয়েছে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ই মার্চ। ধারণা করা হচ্ছে ২০২৪ সালে, এটি একটি অন্যতম বড় ম্যারাথন ইভেন্ট হয়ে থাকবে।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত