এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে
এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধির ফলে গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমানও বেড়েছে। মাইলফলকের দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ উর্দ্ধতন কর্মকর্তারা এবং অনলাইন প্লাটফর্মে শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ডিসেম্বর শেষে আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৭৪টিতে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের আমানত অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৬ লাখ ৩৩ হাজার ১৪১টি। একবছরের ব্যবধানে সঞ্চয়ী হিসাব সংখ্যা বেড়েছে ২৪ শতাংশ। নতুন হিসাব খোলা হয়েছে ৪ লাখ ৩ হাজার ১৩৩টি। শরীয়াহভিত্তিক আল আমিন ইসলামী ব্যাংকিংয়ের আমানত হিসাব সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমান ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯০৫ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে আমানতের পরিমান ছিল ১৮ হাজার ৪১ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে বিতরণকৃত ঋণের পরিমান দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮০ কোটি টাকা। ঋণ আমানত অনুপাত (এডিআর) হয়েছে ৭৭ শতাংশ।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক চাহিদা পূরণের মাধ্যমে এনআরবিসি ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে। গ্রাহকেরা তাদের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংরক্ষণের জন্য এনআরবিসি ব্যাংককে বেছে নিচ্ছেন। দ্রুত, সহজ ও সেবামুখী ব্যাংকিং ব্যবস্থাই এই আস্থার মূল ভিত্তি। তিনি এ অর্জনের জন্য গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, স্পন্সর, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বর্তমানে এনআরবিসি ব্যাংক সারাদেশে ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখার মাধ্যমে সেবা দিচ্ছে। এছাড়া প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকটি সব শাখা ও উপশাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান