ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-১১-২০২৬ বিকাল ৫:৩৩

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে রাজধানীর দক্ষিণ বাড্ডার ‘নিউ বি-বাড়িয়া বেকারী এন্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বুধবার ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করে। এ সময় প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ পাওয়া যায়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে বিএসটিআইয়ের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।

জনস্বার্থে মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন রোধ এবং বিএসটিআইয়ের আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'উচ্চশিক্ষায় নীতি ও নৈতিকতা' বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার

রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের এএমএল ও সিএফটি কর্মশালা অনুষ্ঠিত: বাংলা কিউআর কোড বিতরণ

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

ওমনি চ্যানেলে ব্রাক ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত

পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬