ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ৪:৫৮

ইট-পাথরের শহরে দামি বাড়ি আর উঁচু ভবনের ভিড়ে হারিয়ে যাওয়া ‘সুখ’ ফিরিয়ে আনতে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে পরিকল্পিত সুখের শহর ‘হ্যাপিলি’ (HAPPILI)। ‘Money Can't Buy Happiness. A City Can’—এই যুগান্তকারী দর্শনকে ধারণ করে ৩১ অক্টোবর (শনিবার) রাজধানীর ফোর্টিসের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত ‘ব্রেভ ফ্যামিলি ডে ২০২৬’ (BRAVE Family Day 2026) উৎসবে শহরটির মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

কোচ কাঞ্চন একাডেমির আয়োজনে এই বর্ণাঢ্য উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো সফল উদ্যোক্তা ও তাঁদের পরিবার অংশ নেন। ব্রেভ-এর ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই পারিবারিক মিলনমেলায় উদ্যোক্তাদের জন্য একটি এক্সক্লুসিভ আবাসন ও পেশাদার নেটওয়ার্কিং হাব হিসেবে ‘ব্রেভ ভ্যালি’ (BRAVE Valley)-এর রূপরেখাও পেশ করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ, বাংলাদেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস কোচ ও বেস্টসেলার লেখক কোচ কাঞ্চন তাঁর বিশেষ সেশনে বলেন, “ব্যবসায়িক সাফল্যের চূড়ান্ত সার্থকতা লুকিয়ে আছে একটি সুখী পরিবার ও মানসিক প্রশান্তির মধ্যে।” তিনি আধুনিক করপোরেট জীবনে সাহসী সিদ্ধান্ত গ্রহণ এবং পরস্পরকে এগিয়ে নেওয়ার মাধ্যমে সামগ্রিক সামাজিক সুখ নিশ্চিত করার আহ্বান জানান।

উৎসবে শিশুদের সৃজনশীলতা বিকাশে ‘আঁকি আমার সুখের শহর’ ও ‘লিখি আমার সুখের শহর’ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে নতুন প্রজন্ম তাদের স্বপ্নের সবুজ ও নিরাপদ শহরের চিত্র ফুটিয়ে তোলে। পাশাপাশি, দিনব্যাপী আয়োজনে ছিল পারিবারিক ক্রীড়া প্রতিযোগিতা, আকর্ষণীয় করপোরেট সেশন এবং ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা।

উদ্যোগটির সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘জিতাও ফাউন্ডেশন’ (Jitao Foundation)-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও এখানে ঘোষণা করা হয়। ‘আজ আপনি কাকে জিতিয়েছেন?’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফাউন্ডেশনটি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দেশব্যাপী বিশেষ প্রকল্প পরিচালনার ঘোষণা দেয়।

‘সবাই সবার হাত বাড়াই, জিতিয়ে দিয়ে জিতবো সবাই’— এই সম্মিলিত সামাজিক প্রত্যয় ও আশাবাদের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দেশের ব্যবসা খাতের অন্যতম বৃহৎ ও ব্যতিক্রমী এই পারিবারিক উৎসবের।

 

এমএসএম / এমএসএম

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'উচ্চশিক্ষায় নীতি ও নৈতিকতা' বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার

রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের এএমএল ও সিএফটি কর্মশালা অনুষ্ঠিত: বাংলা কিউআর কোড বিতরণ

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

ওমনি চ্যানেলে ব্রাক ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত

পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬

মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু