ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ২:৩৩

বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মো. মাহমুদুল হক সর্বসম্মতিক্রমে যমুনা ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়। নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১২ সালেও তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব সফলভাবে পালন করেন।

জনাব মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসি.-এর অন্যতম উদ্যোক্তা পরিচালক (স্পন্সর ডিরেক্টর)। তাঁর এই পুনর্নির্বাচন আর্থিক খাত সম্পর্কে তাঁর গভীর জ্ঞান, ব্যাংকের পরিচালনা পর্ষদের অটুট আস্থা এবং দেশের সামগ্রিক শিল্প ও বাণিজ্য খাতে তাঁর চার দশকেরও বেশি সময়ের সফল নেতৃত্বের প্রতিফলন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা হিসেবে জনাব হকের অভিজ্ঞতা সুদীর্ঘ ও বৈচিত্র্যময়। তাঁর ব্যবসায়িক কার্যক্রম দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং খাত, উচ্চশিক্ষা এবং আবাসনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে বিস্তৃত। ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড’, যা দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি সফল প্রতিষ্ঠান। তাঁর দূরদর্শী দিকনির্দেশনায় আনলিমা গ্রুপের প্রতিটি অঙ্গপ্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

ব্যবসায়িক সফলতার পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বহুমুখী দাতব্য উদ্যোগের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখছেন।

চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী জনাব হক ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভ্রমণপিপাসু এবং বিশ্বের অধিকাংশ দেশ ভ্রমণ করেছেন। তাঁর সহধর্মিণী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তিনি এক কন্যা ও এক পুত্রের জনক, যাঁরা উভয়েই নিজ নিজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত।

এমএসএম / এমএসএম

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

সব প্রধান সূচকে প্রবৃদ্ধি ধরে রেখে নয় মাসে শক্তিশালী আর্থিক ফল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির

জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

নাগরিক সুবিধা ও সবুজ স্থান সংরক্ষণ ছাড়া বাসযোগ্য নগর সম্ভব নয়: ডব্লিউবিবি ট্রাস্টের টকশোতে বক্তারা

আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ