ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৮

দেশজুড়ে শুরু হয়েছে জনপ্রিয় দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় মার্সেলের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার (এসি) কিংবা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি প্রয়োজনীয় পণ্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার সুযোগ। এর পাশাপাশি থাকছে বিদেশ ভ্রমণ, নিশ্চিত ক্যাশব্যাক ও আকর্ষণীয় উপহার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ক্রেতারা এসব সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন এই সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে যেকোনো শোরুম থেকে মার্সেলের ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরপরই সম্পূর্ণ কম্পিউটারাইজড স্বয়ংক্রিয় সিস্টেমে ক্রেতার উপহার নির্ধারিত হবে। তাৎক্ষণিক ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাকে তাঁর উপহারের বিষয়টি নিশ্চিত করা হবে এবং সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র তা ক্রেতার কাছে হস্তান্তর করবে।

সিজন-২৫-এর উপহার তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ নানা গৃহস্থালি সামগ্রী। এ ছাড়া আকর্ষণীয় ক্যাশব্যাক ও বিদেশ ভ্রমণের সুযোগ তো থাকছেই।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে নিয়মিত ক্রেতারা বাড়তি সুবিধা ও সেবা পেয়ে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন, যা দেশজুড়ে দারুণ সাড়া ফেলেছে। পূর্ববর্তী সিজনগুলোর ধারাবাহিকতায় সিজন-২৫-ও ক্রেতাদের মধ্যে বিপুল উৎসাহ ও আস্থার সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টি ও আস্থা অর্জনই মার্সেলের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে এবারের সিজনে মার্সেল পণ্য কিনে সম্পূর্ণ ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য বিনামূল্যে পাওয়ার এক অনন্য সুযোগ রাখা হয়েছে। তিনি সংশ্লিষ্ট পরিবেশক ও বিক্রয়কর্মীদের এই সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, মার্সেলের পণ্যগুলো মানসম্মত, বিদ্যুৎসাশ্রয়ী ও টেকসই। দ্রুততম সময়ে গ্রাহকদের দোরগোড়ায় বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। পণ্যের গুণগত মান ও ক্যাম্পেইনের সুযোগ-সুবিধা তুলে ধরে দেশজুড়ে প্রচার কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন তিনি।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ শীর্ষ কর্মকর্তারা। এ ছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সারা দেশের পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা পেপারলেস ও দ্রুততর করতে গ্রাহক তথ্যভাণ্ডার গড়ে তুলছে মার্সেল। ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ডেটাবেজে তথ্য সংরক্ষিত থাকায় ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও সারা দেশের যেকোনো সার্ভিস পয়েন্ট থেকে নির্বিঘ্নে দ্রুত সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকেরা।

এমএসএম / এমএসএম

আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান

হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ