ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ১২:৩৮

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ, রোগ নির্ণয়, হাড়ের শক্তি বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় নিটোরের কনফারেন্স হল-২-এ এ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেমিনারে সভাপতিত্ব করেন নিটোরের পরিচালক ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিটোরের রেড ইউনিট-১-এর সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহমুদ সুহাস।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের রেড ইউনিট-১-এর সহকারী রেজিস্ট্রার ডা. মাহামুদুল হাসান। তিনি অস্টিওপোরোসিসের মৌলিক ধারণা, রোগের কারণ, ঝুঁকি এবং প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অপর বক্তা ঢাকার স্পাইন সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা.এ এইচ এম মাসিউর রহমান অস্টিওপোরোসিসে হাড়ের শক্তি বৃদ্ধি এবং এ রোগের চিকিৎসা ও শল্যচিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন আধুনিক পদ্ধতি তুলে ধরেন।সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা.মো.আবুল কেনান বলেন, অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যাওয়ায় সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও মেনোপজ-পরবর্তী নারীরা এ রোগের বেশি ঝুঁকিতে থাকেন।তিনি বলেন, অস্টিওপোরোসিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চিকিৎসকদের আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে নিয়মিত জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, হাড়ের ক্ষয়রোগের ঝুঁকি কমাতে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষজ্ঞদের অংশগ্রহণ
সেমিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ ওয়াকিল আহমেদ, অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. মো. আবু আওয়াল শামীম, অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম, অধ্যাপক ডা. শরীফ আহমেদ জোনায়েদ, অধ্যাপক ডা. মোহাম্মদ সেরাজুস সালেহীন, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা.সাঈদ মাহমুদ তমাল এবং অধ্যাপক ডা. মো. মোবারক হোসেন খান।
আলোচনায় অস্টিওপোরোসিসের কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়, রোগ নির্ণয়ের পদ্ধতি, হাড়ের ঘনত্ব ও শক্তি বজায় রাখা এবং আধুনিক চিকিৎসা ও শল্যচিকিৎসার বিভিন্ন দিক গুরুত্ব পায়।

অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতনতা জরুরি
অস্টিওপোরোসিস এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায় এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। বয়স বৃদ্ধি, হরমোনের পরিবর্তন, পুষ্টির ঘাটতি ও শারীরিক নিষ্ক্রিয়তাসহ বিভিন্ন কারণে এ রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও
মেনোপজ-পরবর্তী নারীদের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমানো সম্ভব। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা করা গেলে হাড় ভাঙাসহ বিভিন্ন জটিলতা প্রতিরোধেও সহায়তা পাওয়া যায়।
আয়োজকদের প্রত্যাশা, এ বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে
অস্টিওপোরোসিসের প্রতিরোধ, রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। এর মাধ্যমে রোগীদের উন্নত, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান

হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ