ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৬:৫

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস সিএপিডি (Continuous Ambulatory Peritoneal Dialysis (CAPD) ক্যাথেটার স্থাপন বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ ও সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত আজ সোমবার ২৬ অক্টোবর ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  শিশু কিডনি রোগ বিভাগের উদ্যোগে এবং শিশু সার্জারি বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচতলায় শহীদ ডা. মিলন হলে “Hands-on Training & Live Demonstration of CAPD Catheter Insertion” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন (IPNA)-এর Sister Renal Center Program-এর আওতায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (NUH) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (BMU) যৌথ সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের মধ্যকার চলমান আন্তর্জাতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের শিশু কিডনি রোগীদের আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং বিশেষায়িত শিশু কিডনি চিকিৎসার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল, শিশু কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নিও ইয়োক লিন (Dr. Nyo Yoke Lin)। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক, রেসিডেন্ট, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। পরবর্তীতে পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের শিক্ষক ডা. আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে CAPD  চিকিৎসাসেবার অগ্রযাত্রা, অভিজ্ঞতা ও অর্জিত সাফল্যের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। 

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী এ ধরনের সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি রোগ বিভাগের মধ্যকার এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি শিশুদের দীর্ঘমেয়াদি কিডনি রোগের চিকিৎসায় CAPD -এর গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে CAPD, শিশু কিডনি প্রতিস্থাপন এবং উন্নত কিডনি চিকিৎসাসেবার বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ কর্মশালা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। বিশেষ করে BMU ও NUH -এর যৌথ তত্ত্বাবধানে সফলভাবে CAPD  কার্যক্রম পরিচালনা এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ১৭টি শিশু কিডনি প্রতিস্থাপনের কথা উল্লেখ করেন তিনি। এই অর্জনকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগ, দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন সম্মানিত উপাচার্য।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তা সিঙ্গাপুরের NUH-এর ডা. নিও ইয়োক লিন তাঁর বক্তব্যে শিশুদের কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস (CAPD) চিকিৎসার বিভিন্ন উপকারী দিক, সম্ভাব্য জটিলতা এবং চিকিৎসা পরিচালনার ক্ষেত্রে বাস্তব চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। একই সঙ্গে এসব জটিলতা প্রতিরোধ ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসার সফলতা বৃদ্ধি এবং রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করার বিভিন্ন কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিশু অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান তাঁর বক্তব্যে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসক, সার্জন, নার্স এবং সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা পেশাজীবীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও বহুমুখী সহযোগিতামূলক কার্যক্রম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে একটি সেন্টার অব এক্সিলেন্স (Centre of Excellence) হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথকে সুগম করবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিরাও শিশু কিডনি চিকিৎসাসেবার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শিশু কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম এ ধরনের গুরুত্বপূর্ণ ও সফল আয়োজনের জন্য সম্মানিত প্রধান অতিথি, বিশেষজ্ঞ বক্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, NUH-এর সহযোগী চিকিৎসক দল, শিশু সার্জারি বিভাগ, শিশু কিডনি রোগ বিভাগের শিক্ষক-চিকিৎসক, রেসিডেন্ট, প্রশিক্ষণার্থী এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিশু কিডনি রোগীদের জন্য আরও উন্নত, নিরাপদ ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

সবশেষে তিনি অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সব রেসিডেন্ট, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট চিকিৎসকদের পরবর্তী CAPD ক্যাথেটার স্থাপনবিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ ও সরাসরি প্রদর্শনী কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান । তথ্যে: ডা. আবদুল্লাহ আল মামুন। নিউজ: প্রশান্ত মজুমদার।

aliul / aliul

বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ‎

দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপ আনসার ও ভিডিপি মহাপরিচালকের

নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি