বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবা সহজতর করা এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির আর্থিক সেবা এবং নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের শিক্ষার্থী পরামর্শ নেটওয়ার্ককে একত্রিত করা হয়েছে, যাতে শিক্ষার্থী ও তাঁদের পরিবার বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা পান। এ সহযোগিতার আওতায় শিক্ষার্থী রেফারেল, শিক্ষার্থীদের ফাইল প্রক্রিয়াকরণ এবং বিশেষায়িত ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে, যা বিদেশে উচ্চশিক্ষার পুরো প্রক্রিয়ায় আরও বেশি সুবিধা নিশ্চিত করবে।
এই উদ্যোগটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের এমন কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা ব্যাংকের প্রবৃদ্ধিকে গ্রাহকের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সম্পৃক্ত করে। বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার মাধ্যমে কমিউনিটি ব্যাংক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশের সুযোগ সম্প্রসারণ করতে চায়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীম মুর্শেদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, বোর্ড সেক্রেটারিয়েট সাইফুল আলম, এফসিএসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, এই অংশীদারত্ব শিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও সমন্বিত করবে। এ সহযোগিতা সুবিধাজনক ব্যাংকিং সেবা প্রদান এবং আন্তঃদেশীয় রেমিট্যান্সের ক্ষেত্রে আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার আকাঙ্খা পূরণে সহায়তা করার বিষয়ে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারকে তুলে ধরে।
এমএসএম / এমএসএম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত
১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ
গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন
টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক
নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের
কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন
কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের