ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৮

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ধারণা প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে সফলভাবে সম্পন্ন হয়েছে। সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী সমাধান তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “এআই ফর সোশ্যাল গুড”।

এবারের প্রতিযোগিতায় দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৭ হাজারের বেশি শিক্ষার্থী ১ হাজার ১০৩টি উদ্ভাবনী ধারণা জমা দেন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিজিটাল অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, কর্মসংস্থান, জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু সুরক্ষাসহ সাতটি সুনির্দিষ্ট ক্ষেত্রে এআই-চালিত সমাধান রূপায়ণের সুযোগ দেওয়া হয়।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ (অব.), গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিএইচআরও সৈয়দা তাহিয়া হোসেন, সিএসটিও আন্দ্রেয়াস হগবার্গ, সিপিও সোলায়মান আলম, সিবিও ড. আসিফ নাইমুর রশীদ এবং সিআইও ড. নিরঞ্জন শ্রীনিবাসনের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল উদ্ভাবনগুলোর মূল্যায়ন করেন।

প্রতিযোগিতায় প্রজেক্ট ‘ইকোক্লিপ’-এর মাধ্যমে সাধারণ স্টেথোস্কোপকে এআই প্রযুক্তিতে রূপান্তর করে হৃদরোগ শনাক্তকরণের সমাধান দিয়ে প্রথম স্থান অর্জন করে টিম ‘লাবডাব’। নদীভাঙনের আগাম পূর্বাভাস ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় স্থান লাভ করে ‘টিম রিভার সেন্টিনেল’ এবং স্পিচ-থেরাপির এআই অ্যাপ্লিকেশন ‘স্পষ্ট এআই’-এর জন্য তৃতীয় স্থান পায় ‘টিম জিনক্সড’। বিজয়ী দলগুলোকে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, এআই বিশ্বজুড়ে শিল্প ও অর্থনীতিকে বদলে দিচ্ছে। বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এ প্রযুক্তির কার্যকর ব্যবহারে উৎসাহিত করতে হবে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান সামাজিক অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ-উপযোগী বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্ভাবকদের এমন মেধা ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এমএসএম / এমএসএম

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত

১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়

রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ

গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক

নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের

কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন

কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা, স্বাগত জানাল তামাক বিরোধী জোট