ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। সংগঠনটির বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, ডায়াবেটিস রোগীর সংখ্যায় বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম স্থানে রয়েছে এবং ২০৪৫ সালের মধ্যে তা সপ্তম স্থানে পৌঁছাতে পারে, যখন দেশে রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় ২ কোটি ২৩ লাখে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিইএস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২-এর বিশ্লেষণে দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। অথচ আক্রান্তদের মাত্র এক-তৃতীয়াংশ রোগ নির্ণয়ের আওতায় আসছেন, যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি করছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইএস-এর সভাপতি ও বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. ফারিয়া আফসানা, নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম, প্রেস ও মিডিয়া সম্পাদক অধ্যাপক ডা. তানজিনা হোসেন এবং কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান।
ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আট দফা সুপারিশ ও দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং ৫ থেকে ১০ বছর মেয়াদি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। এ ছাড়া ৩৫ বছরের ঊর্ধ্বে সবার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আগাম স্ক্রিনিং নিশ্চিত করা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে নিরবচ্ছিন্ন ওষুধ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি (HbA1c) পরীক্ষার ব্যবস্থা রাখা এবং সব গর্ভবতী নারীর সার্বজনীন ডায়াবেটিস পরীক্ষা ও ইনসুলিনের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পাশাপাশি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিতে স্বাস্থ্যশিক্ষা অন্তর্ভুক্তকরণ, স্কুল ক্যান্টিন নীতিমালা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত খাদ্যনীতি বাস্তবায়ন, সরকারি হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি এবং একটি জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি গড়ে তোলার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
এমএসএম / এমএসএম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত
১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ
গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন
টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক
নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের
কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন
কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের