টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবাসহ পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট ও দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করে।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, এ চক্রের মূল হোতা ও অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত মাদক ও বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের উপকূল ও সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত
১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ
গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন
টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক
নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের
কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন
কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের