জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা, স্বাগত জানাল তামাক বিরোধী জোট
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
সংগঠনটি মনে করে, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এ উদ্যোগ একটি দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় পদক্ষেপ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এক বিবৃতিতে তামাক বিরোধী জোট জানায়, দেশের সর্বোচ্চ আইনসভা কেবল আইন প্রণয়নের কেন্দ্র নয়; বরং এটি রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলন ঘটানোর প্রধান প্রতিষ্ঠান। এ প্রাঙ্গণ থেকে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ আইন ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উদ্যোগটিকে সাধুবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদ চত্বরকে শুধু ‘ধূমপানমুক্ত’ রাখার মধ্যেই সীমাবদ্ধ না রেখে দ্রুত আইন অনুযায়ী সম্পূর্ণ ‘তামাকমুক্ত’ ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা প্রত্যাশা করে, এই সিদ্ধান্ত দেশের অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বাস্তবায়িত হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন
কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের
জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা, স্বাগত জানাল তামাক বিরোধী জোট
খুলনায় ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার
ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ড্যাবের স্বাস্থ্যসেবা ও দোয়া মাহফিল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
নিটোরে আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ