ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

খুলনায় ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:৫৯

খুলনার ডাকবাংলায় ওয়ালটনের ফ্রিজ কিনে ‘হাউজফুল অফার’-এর আওতায় বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস নামের এক ক্রেতা। উপহারের তালিকায় রয়েছে আরেকটি ফ্রিজসহ এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টফোন ও রুম হিটারসহ প্রয়োজনীয় সব গৃহস্থালি পণ্য।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে শতরুপার হাতে উপহারের পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ স্থানীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী চলছে ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এর আওতায় ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ওয়ালটনের নির্দিষ্ট পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন ‘হাউজফুল অফার’-এ ঘরভর্তি পণ্য, বিদেশ ভ্রমণ কিংবা নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ।

শতরুপা বিশ্বাস জানান, ডাকবাংলা প্লাজা শাখা থেকে ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে ঘরভর্তি উপহার পাওয়ার মেসেজ আসে। সাধারণ ক্রেতার হাতে প্রতিশ্রুতি অনুযায়ী উপহার তুলে দেওয়ায় ওয়ালটনের প্রতি তাঁর আস্থা আরও বাড়ল বলে অনুভূতি প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে সারা দেশে ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন, যার আওতায় ওয়ারেন্টি কার্ড ছাড়াও গ্রাহকরা সহজে বিক্রয়োত্তর সেবা পেয়ে থাকেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন

কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা, স্বাগত জানাল তামাক বিরোধী জোট

খুলনায় ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা

চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার

ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ড্যাবের স্বাস্থ্যসেবা ও দোয়া মাহফিল

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন

নিটোরে আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি