খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন
আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে খুলনার বড় বাজারে ৪২তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। ব্যাংকের কেডিএ এভিনিউ শাখার অধীনে এ উপশাখাটি পরিচালিত হবে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে নতুন এই উপশাখাটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান এইচ. এম. মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মোসলেহ সাদ মাহমুদ এবং জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝর। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, খুলনা ও আশপাশের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং বড় বাজার উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় অতিথিদের মধ্যে অংশ নেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও গ্রাহক-শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ‘ট্রান্সফরমিং টুগেদার’ ভিশনকে ধারণ করে দেশব্যাপী ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ করছে ঢাকা ব্যাংক। গ্রাহকসেবার মান বৃদ্ধি, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং নতুন উদ্ভাবনী আর্থিক সেবা পৌঁছে দিতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। খুলনার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র বড় বাজারে নতুন উপশাখা চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং সুবিধা পাবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন
কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের
জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা, স্বাগত জানাল তামাক বিরোধী জোট
খুলনায় ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার
ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ড্যাবের স্বাস্থ্যসেবা ও দোয়া মাহফিল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
নিটোরে আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ