বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
শিশুদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা স্টিল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, এমপি।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম এবং সদস্যসচিব ডা. মো. আজহারুল ইসলাম। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা সহজলভ্য করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। বিশেষায়িত শিশু হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন জরুরি ছিল। নবনির্মিত চারতলা ভবন চালুর ফলে হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগীরা উন্নত পরিবেশে সেবা পাবে।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; চিকিৎসার মান, পরিবেশ ও ব্যবস্থাপনার উন্নয়নেও জোর দিতে হবে। শিশুদের নিরাপদ ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, নবনির্মিত ভবনটি চালুর মধ্য দিয়ে হাসপাতালের শয্যা ও আধুনিক চিকিৎসাসেবার পরিধি অনেকটাই সম্প্রসারিত হলো, যা সামগ্রিক সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই চারতলা ভবন চালুর ফলে দেশের শীর্ষস্থানীয় বিশেষায়িত এ প্রতিষ্ঠানে শিশু রোগীদের জন্য জরুরি সেবা সম্প্রসারণ ও উন্নত অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা আরও সহজ হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার
ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ড্যাবের স্বাস্থ্যসেবা ও দোয়া মাহফিল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
নিটোরে আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি