গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
যাত্রীসেবার মানোন্নয়ন, ফ্লাইটের সময়ানুবর্তিতা রক্ষা এবং গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বিশ্বমানে উন্নীত করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা গ্রহণ করেছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খোলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ইউএস-বাংলার ব্যবস্থাপনায় প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট পরিচালিত হচ্ছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে বহরে যুক্ত হতে যাচ্ছে আরও ১৪৬টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম। নতুন সরঞ্জামের তালিকায় রয়েছে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, ক্যাটারিং ট্রাকসহ বিভিন্ন র্যাম্প সাপোর্ট প্রযুক্তি।
এ ছাড়া গ্রাউন্ড অপারেশনে জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল (ইভি) নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব যানবাহনের নিরবচ্ছিন্ন পরিচালনায় প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো স্থাপনের কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বহরে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বহর বৃদ্ধির পাশাপাশি বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের বাইরে আরও নতুন ১৬টি আন্তর্জাতিক রুটে ডানা মেলার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। উড়োজাহাজের এই সংখ্যাবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্লাইট হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে শক্তিশালী আঞ্চলিক হাব গড়ে তোলা হচ্ছে।
সরকারের বিমানবন্দর আধুনিকায়ন ও পরিবেশবান্ধব সবুজ যোগাযোগ অবকাঠামো গড়ার উদ্যোগের সঙ্গে সংগতি রেখে দেশের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান
উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন