পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ
অভ্যন্তরীণ নৌপথে পাইলটেজ সেবাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে ‘পাইলটেজ কুপন অ্যান্ড পাইলট ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সফটওয়্যার প্রণয়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিআইডব্লিউটিএ ভবনের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে সফটওয়্যারটির খসড়া চূড়ান্ত সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনের (এসআরএস) ওপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মো. মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিচালন ও পরিকল্পনা) ও যুগ্মসচিব মো. সাজেদুর রহমান এবং সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বর্তমানে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে পাইলটেজ সেবা গ্রহণের জন্য মুদ্রিত কুপন ব্যবহার করতে হয় এবং ইমেইল, হোয়াটসঅ্যাপ ও ম্যানুয়াল পদ্ধতিতে বুকিং সমন্বয় করা হয়। এতে তথ্য সংরক্ষণ, তাৎক্ষণিক তদারকি ও রাজস্বের হিসাব মেলানো সময়সাপেক্ষ হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে বুকিং থেকে শুরু করে পাইলট নিয়োগ, ডিউটি সম্পাদন, কুপন হিসাব ও রাজস্ব আদায় পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সফটওয়্যার প্রস্তুতকারী যৌথ প্রতিষ্ঠান ‘এসইবিপিও ও এআইআইএম গ্লোবাল জেভি’-এর প্রতিনিধিরা খসড়া চূড়ান্ত এসআরএস উপস্থাপন করেন। এতে জানানো হয়, প্রস্তাবিত সফটওয়্যারে ওয়েব প্ল্যাটফর্ম ও পাইলটদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে। এর মাধ্যমে নৌযান মালিকেরা ঘরে বসেই একক বা একাধিক নৌযানের পাইলট বুকিং এবং একপে (EkPay) ও সোনালী পে (SonaliPay) পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। এ ছাড়া রুট ও বিটভিত্তিক স্বয়ংক্রিয় কুপন হিসাব, পাইলট রোটেশন ও বদলি ব্যবস্থাপনা, মোবাইল অ্যাপের মাধ্যমে অবস্থানভিত্তিক চেক-ইন ও চেক-আউট যাচাই, বিআইডব্লিউটিসির ফেরি পরিচালনার পৃথক ব্যবস্থাপনা, এসএমএস নোটিফিকেশন এবং শাখাভিত্তিক নিরীক্ষাযোগ্য ড্যাশবোর্ড সুবিধা থাকবে।
এসআরএস প্রণয়নের আগে ভেন্ডর প্রতিনিধিরা বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম, চাঁদপুর, আরিচা-পাটুরিয়া, খুলনা ও বরিশাল শাখা পরিদর্শন করে মাঠপর্যায়ের কার্যপদ্ধতি পর্যালোচনা করেন।
সভাপতির বক্তব্যে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম সফটওয়্যারটি ব্যবহারবান্ধব, কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মতামতের ভিত্তিতে দ্রুত এর চূড়ান্ত রূপায়ণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
সংশ্লিষ্টদের মতে, সফটওয়্যারটি চালু হলে মুদ্রিত ও জাল কুপনের ঝুঁকি দূর হওয়ার পাশাপাশি পাইলটেজ রাজস্ব আদায় আরও নির্ভুল ও স্বচ্ছ হবে এবং নৌপথে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত হবে।
এমএসএম / এমএসএম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি
পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা