ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ বিকাল ৬:২

প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সুসংহত করার প্রত্যয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ম্যাজেস্টিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কর্মরত সিএসই ও সিসিইসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি, অর্জন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কেবল আর্থিক অর্জনের ওপর নির্ভর করে না; বরং প্রতিটি কর্মীর দক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই সেই সাফল্য টেকসই রূপ লাভ করে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রত্যেক সহকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক তাঁদের প্রশ্ন ও মতামতের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদান ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা ১০ জন সিএসই ও সিসিইকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া র‍্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত