ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ১:৩

পাবলিক প্লেস বা জনসমাগমস্থলকে ধূমপানমুক্ত রাখা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। কেবলমাত্র জনস্বাস্থ্য সুরক্ষা নয় বরং নিরাপদ কর্মপরিবেশ এবং দূষণমুক্ত নাগরিক পরিসর নিশ্চিত করার সাথে গভীরভাবে সম্পর্কিত । বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী পাবলিক ধূমপানের পাশাপাশি সব ধরনের তামাকজাত দ্রব্য (যেমন— জর্দা, গুল, সাদা পাতা ইত্যাদি) এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং আইন লঙ্ঘন করলে জরিমানা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এ আইন অনুযায়ী, কাঁচাবাজারসহ সব পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এবং প্রতিটি স্থানে দৃশ্যমান ‘ধূমপানমুক্ত এলাকা’ বা ‘নো-স্মোকিং’ সাইনেজ প্রদর্শন করা বাধ্যতামূলক।

আজ ১৫ নভেম্বর ২০২৬, বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি ট্রাস্ট) এর একটি প্রতিনিধিল স্থানীয় কাঁচাবাজার কমিটির সহায়তায় রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন এবং তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনগণকে সচেতন করে। এসময় উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া এবং কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার এবং অন্যান্য বিক্রেতাগণ। উল্লেখ্য, বাংলাদেশ তামাক বিরোধী জোট দীর্ঘদিন ধরে তামাক নিয়ন্ত্রণে মনিটরিং, গবেষণা, জনসচেতনতা ও নীতিনির্ধারণী পর্যায়ে সরকারের সাথে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, একজন ধূমপায়ীর ধূমপান শুধু নিজের স্বাস্থ্যের ক্ষতি করে না বরং বাজারে আগত শিশু, নারী, বয়স্ক ব্যক্তিদেরকেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। নিয়মিত নজরদারির অভাবেও জনগণের মাঝে আইন লঙ্ঘনের প্রবণতা দেখা যায়। অনেক সময় সামান্য অসতর্কতায় সিগারেট থেকে অগ্নিকাণ্ডের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং আর্থিক ক্ষতি হয়। তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পরোক্ষ ধূমপানের ভয়াবহ ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করা সম্ভব হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাবলিক প্লেস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন ও আইনের প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও বাজার মনিটরিং এর কাজে সম্পৃক্ত করা জরুরি।

বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রত্যাশা করে এই ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপনের এই দৃষ্টান্তমূলক উদ্যোগ সারাদেশের অন্যান্য বাজারগুলোতেও সম্প্রসারিত হবে এবং একইসঙ্গে দেশের প্রতিটি বাজারকে সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহারমুক্ত করে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

 

এমএসএম / এমএসএম

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম