বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত কাজ করতে অক্ষম মানুষকে কর্মক্ষম বা সক্ষম করে গড়ে তোলা ও নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব স্পেশিয়ালিটির উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিএমইউতে বর্ণাঢ্য র্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিভিন্ন পুনর্বাসনসেবা ও সংশ্লিষ্ট কার্যক্রমের স্টল পরিদর্শনসহ নানা আয়োজনে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ গত শনিবার (১৪ নভেম্বর) উদযাপিত হয়েছে। এসকল আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি। প্রধান পৃষ্ঠপোষক (চীফ প্যাট্রোন) ছিলেন বিএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এর নির্বাহি সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন ও বিএমইউ এর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর, পিএইচডি এর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল কেনান, বিএমইউ’র উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বিএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, ড্যাবের যুগ্ম-সম্পাদক ডা.একেএম খালেকুজ্জামান দিপু, বিএমইউ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ। কী-নোট স্পিকার ছিলেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. কামরুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মো. সোহেল রানা। সার্বিক আয়োজনে র্যাপোটার (জঅচচঙজঞঊটজ) দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. এমএকে আজাদ, সহযোগী অধ্যাপক ও ডা. মো. নাদিম কামাল। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বৈজ্ঞানিক পর্বে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উন্নয়ন, বিভিন্ন সাব-স্পেশালিটির গুরুত্ব, আধুনিক পুনর্বাসন চিকিৎসার সম্ভাবনা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থায় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এর অবদান তুলে ধরা হয়। এ সকল আয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসক, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সকলের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (ইঝচগজ) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (ইগট) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সকল আয়োজন বক্তরা বিভিন্ন রোগে আক্রান্ত কাজ করতে অক্ষম মানুষদের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবার মাধ্যমে কাজ করতে সক্ষম ব্যক্তিতে পরিণত করার সাথে সাথে কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশন, নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, স্পোটর্স এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, প্যাডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, ক্যান্সার এন্ড লিম্ফেডিমা রিহ্যাবিলিটেশন, স্পিচ এন্ড স্লোয়িং রিহ্যাবিলিটেশন, মাস্কুলোস্কেলেটাল এন্ড পেইন রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব স্পেশিয়ালিটির উন্নয়নের জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, আমি নিজেও একজন রোগী। কিছুদিন আগে স্টোকে আক্রান্ত হয়েছিলাম। বর্তমানে রোবটিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা নিচ্ছি। তবে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সেবাকে যেমন প্রসারিত করতে হবে, তেমনি প্রচারও করতে হবে। সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সেবাকে বেশি বেশি করে প্রচার করতে হবে। যাতে করে সাধারণ মানুষ ও রোগীরা এই সেবা সম্পর্কে জেনে উপকৃত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে চিকিৎসাসেবা অনেক ভালো। এদেশে চিকিৎসক ও চিকিৎসাসেবা নিয়ে আমি গর্বিত ও আনন্দিত। রোগীরা বাংলাদেশেই চিকিৎসাসেবা নিতে পারেন। এজন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। আমি নিজেও বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। বাংলাদেশে চিকিৎসকরা যেনো রাজনীতির শিকার না হন। চিকিৎসকদের অভিজ্ঞতা যেনো কাজে লাগানোর ক্ষেত্রে বঞ্চিত না হন। এটা যেনো কোনো সরকারের আমলেই না হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার নিজের জীবনের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অপারেশন পরবর্তী ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন সেবা রোগীদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে। বেশ কয়েকটি অপারেশন করার পরেও ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন সেবার মাধ্যমে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, এমনকি অতীতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে তিনি দেশের জন্য গৌরব উজ্জল অবদান রাখতে সক্ষম হয়েছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্টোক, দুর্ঘটনায় মানুষ যখন আক্রান্ত হয় তখন রোগীরা ভীষণ সাইকোলজিক্যাল ট্রমায় ভোগেন। এ অবস্থা থেকে উত্তোরণে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন সেবার এর সাথে সাথে রোগীদেরকে প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবাটাও নিশ্চিত করা জরুরি। উপাচার্য তাঁর বক্তব্যে ফিজিক্যাল মেডিসিনের উন্নয়নে প্রয়োজনীয় জনবল তৈরি এবং পুনর্বাসনসেবা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
দিবসের শুরুতে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শুভ উদ্বোধন করেন বিএমইউর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়। অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, দুর্ঘটনা স্টোকসহ নানা কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ ধরণের রোগীদের অর্থোপেডিক, নিউরোজিক্যাল অপারেশনের যেমন প্রয়োজন হয়, আবার অপারেশন পরবর্তী তাদের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবারও প্রয়োজন হয়।
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের বিভিন্ন সাব-স্পেশালিটি গড়ে তোলা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোবোটিক রিহ্যাবিলিটেশন, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসন চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।
বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এর নির্বাহি সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন বলেন, এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ উবাবষড়ঢ়রহম ঝঁন ঝঢ়বপরধষঃরবং, উবাবষড়ঢ়রহম চগজ ’। আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন সাব-স্পেশালিটির বিকাশ, আধুনিক পুনর্বাসন চিকিৎসার সম্প্রসারণ, গবেষণা ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং দেশের জনগণের জন্য মানসম্মত পুনর্বাসনসেবা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টি।
সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, বাতব্যথা, ক্যান্সার, জন্মগত ও স্নায়বিক প্রতিবন্ধকতা এবং বয়সজনিত শারীরিক অক্ষমতার কারণে বিপুলসংখ্যক মানুষ পুনর্বাসন চিকিৎসার প্রয়োজন অনুভব করেন।
aliul / aliul
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম