জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি
নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ‘কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩)’ পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। খাল উদ্ধারের অংশ হিসেবে প্রশাসক নিজে উপস্থিত থেকে খালের ওপর নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, অঞ্চল-৯-এর অন্তর্গত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও কাদা-মাটি অপসারণ করা হবে এবং সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। কাজটি শেষ হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই লাখ নগরবাসী সরাসরি উপকৃত হবেন। উল্লেখ্য, ডিএসসিসির অধীন ২৬টি খালের মধ্যে ২২টি নিজস্ব অর্থায়নে এবং বাকি ৪টি চলমান প্রকল্পের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম নগরবাসীর কাছে দুটি বিষয়ে সহযোগিতা কামনা করেন। প্রথমত, সিটি কর্পোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা স্থানীয়ভাবে তদারকি করা এবং কোনো গাফিলতি দেখলে কর্তৃপক্ষকে জানানো। দ্বিতীয়ত, খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করা।
তিনি বলেন, সরকারি সম্পদ মানেই জনগণের সম্পদ। এর সুফল ও কুফল নাগরিকদেরই স্পর্শ করে। সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও খাল খনন কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ও জনগণ পাশাপাশি থেকে কাজ করলে দ্রুতই ঢাকার সার্বিক চিত্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি
পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা