ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে নগর ভবনে বুয়েট কর্তৃক পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক জানান, কর্পোরেশনের চারটি অঞ্চলে শৃঙ্খলা ফেরাতে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা—এই চার রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদ ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) উত্তীর্ণ হয়েছে এবং আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী ধাপে কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন সাপেক্ষে সন্তোষজনক ফলাফল পাওয়া প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনের চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।
সড়কে বর্তমানে চলাচলরত অটোরিকশার ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকে লাইসেন্স দেওয়া হবে না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন প্রক্রিয়া শতভাগ নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হওয়ার পর রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর