ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
দেশসেরা রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের একটি ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এ ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় এই অভাবনীয় পুরস্কার লাভ করেন তিনি।
রীমার উপহারের তালিকায় রয়েছে—ওয়ালটনের ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, এলইডি লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় নানান মূল্যবান পণ্যসামগ্রী। একটিমাত্র ফ্রিজ কিনে এতগুলো দামি পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে; সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আনন্দ-উচ্ছ্বাস।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আছমা সুলতানা রীমার হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।
জানা যায়, সম্প্রতি চট্টগ্রামের বোয়ালখালীর বুড়িপুকুর পাড়ে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। কেনার পরপরই নিয়মানুযায়ী তাঁর নাম, মোবাইল নম্বর এবং ফ্রিজের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। এরপরই ওয়ালটনের পক্ষ থেকে তাঁর মোবাইল নম্বরে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার নিশ্চিতকরণ বার্তা পাঠানো হয়।
পুরস্কার পেয়ে আবেগাপ্লুত আছমা সুলতানা রীমা বলেন, একটি ফ্রিজ কিনে এসি, টিভি ও ওয়াশিং মেশিনের মতো এতগুলো দামি পণ্য উপহার পাব—তা কখনো কল্পনাও করিনি। ওয়ালটনের দেওয়া উপহারে সত্যি সত্যিই আমার পুরো ঘর পরিপূর্ণ হয়ে গেছে। ওয়ালটনের প্রতি আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ।
উল্লেখ্য, দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে দেশব্যাপী ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। গ্রাহকদের এই কার্যক্রমে সম্পৃক্ত করতে পরিচালিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্যসহ বিদেশ ভ্রমণ ও নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
এমএসএম / এমএসএম
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান
উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন