ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:১

‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি ব্যাংকিং সেক্টরে সাইবার ঝুঁকি মোকাবিলা ও গ্রাহকের আমানত সুরক্ষায় আধুনিক তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং মো. জাফর ছাদেক, এফসিএসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। কর্মকর্তাদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ডিজিটাল সম্পদ সুরক্ষায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পুরো অক্টোবর মাসব্যাপী সকল স্তরের কর্মীদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বহুমুখী সচেতনতামূলক সেশনের আয়োজন করে।

কর্মশালায় আলোচকবৃন্দ ব্যাংকিং কার্যক্রমে ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং অননুমোদিত সিস্টেম অ্যাক্সেসের মতো জটিল প্রযুক্তিগত ঝুঁকিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এসব ঝুঁকি এড়াতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং অপরিচিত ই-মেইল, সন্দেহজনক লিংক বা অ্যাটাচমেন্ট খোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া পাসওয়ার্ড, ওটিপি, গোপন পিন বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে বিনিময় না করার পরামর্শ দেওয়া হয়।

কর্মশালায় আরও উল্লেখ করা হয়, অস্বাভাবিক লেনদেন বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো সন্দেহজনক ঘটনা নজরে আসার সাথে সাথেই দ্রুত আইটি নিরাপত্তা বিভাগকে অবহিত করতে হবে। সাইবার নিরাপত্তা কোনো নির্দিষ্ট একক বিভাগের বিষয় নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ব্যাংকটির শীর্ষ নির্বাহীরা।

এমএসএম / এমএসএম

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'উচ্চশিক্ষায় নীতি ও নৈতিকতা' বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার

রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের এএমএল ও সিএফটি কর্মশালা অনুষ্ঠিত: বাংলা কিউআর কোড বিতরণ

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

ওমনি চ্যানেলে ব্রাক ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত

পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬