ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৫:৩৬

বাংলাদেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ক্যামেরাসমৃদ্ধ ফ্ল্যাগশিপ সেগমেন্টের নতুন হ্যান্ডসেট ‘গ্যালাক্সি এস২৬ এফই’ উন্মোচন করেছে স্যামসাং। সর্বাধুনিক ‘ওয়ান ইউআই ৯’ ইউজার ইন্টারফেসে চালিত এ ডিভাইসে যুক্ত করা হয়েছে গ্যালাক্সি এআই সুবিধা, শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

নতুন এ ফোনে গুগলের হালনাগাদ ‘সার্কেল টু সার্চ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এক ফ্রেমে থাকা একাধিক উপাদান একসঙ্গে অনুসন্ধান করতে পারবেন। পাশাপাশি গ্যালাক্সি এআইয়ের উন্নত অ্যালগরিদম বিভিন্ন অ্যাপ ও নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দমাফিক তথ্য ও পরামর্শ দিয়ে অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রাখা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ; যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং তিন গুণ অপটিক্যাল জুম সুবিধার ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। স্বল্প আলোতে নিখুঁত ছবির জন্য এতে দেওয়া হয়েছে নাইটোগ্রাফি ফিচার। এ ছাড়া নড়াচড়ার মধ্যে সমতল ও স্থির ভিডিও ধারণ নিশ্চিত করতে রয়েছে ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ প্রযুক্তি। ক্যামেরায় যুক্ত ‘মাই ফ্যানক্যাম’ ফিচার স্বয়ংক্রিয়ভাবে বিষয়বস্তুকে ফ্রেমের কেন্দ্রে ধরে রাখে এবং ‘ফটো অ্যাসিস্ট’ সুবিধার মাধ্যমে সাধারণ লিখিত নির্দেশনায় ছবিতে কাঙ্ক্ষিত সম্পাদনা করা যায়।

স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করে। ফোনটির ৪ হাজার ৯০০ এমএএইচ ব্যাটারির জন্য রাখা হয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা; ফলে মাত্র ৩০ মিনিটেই ডিভাইসটি শূন্য থেকে ৬৯ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। সফটওয়্যার দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা দিতে স্যামসাং এতে সাত প্রজন্মের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছরের সিকিউরিটি প্যাচ আপডেট প্রদানের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশের বাজারে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের গ্যালাক্সি এস২৬ এফই হ্যান্ডসেটটির আনুষ্ঠানিক দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা। উন্মোচন উপলক্ষে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে ক্রয়ে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৯ থেকে ১৮ মাসের শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা রাখা হয়েছে। এর বাইরে ৯ মাসের ইএমআই গ্রহণকারী ক্রেতাদের জন্য থাকছে একটি জেবিএল ক্লিপ ৫ পোর্টেবল স্পিকার উপহার পাওয়ার সুযোগ।

এমএসএম / এমএসএম

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'উচ্চশিক্ষায় নীতি ও নৈতিকতা' বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার

রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের এএমএল ও সিএফটি কর্মশালা অনুষ্ঠিত: বাংলা কিউআর কোড বিতরণ

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

ওমনি চ্যানেলে ব্রাক ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত

পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬

মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

সব প্রধান সূচকে প্রবৃদ্ধি ধরে রেখে নয় মাসে শক্তিশালী আর্থিক ফল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির