ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু
ফেনীতে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসন মেলা। ঢাকাভিত্তিক শিল্পগোষ্ঠী ‘ভাইয়া গ্রুপ’-এর উদ্যোগে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে জমকালো এ মেলার আয়োজন করা হয়েছে।
গত বুধবার থেকে শুরু হওয়া এ মেলা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতা-সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে সকাল থেকেই ফ্ল্যাট ও প্লট সম্পর্কিত নানা তথ্যের জন্য ভিড় করছেন বিপুলসংখ্যক দর্শনার্থী, সম্ভাব্য ক্রেতা ও বিনিয়োগকারীরা। এক ছাদের নিচে আবাসন খাতের বিভিন্ন আধুনিক প্রকল্প সম্পর্কে সরাসরি বিস্তারিত জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগতরা।
আবাসন খাতে বিনিয়োগে অতীতে অনেকের তিক্ত ও প্রতারণার অভিজ্ঞতা থাকলেও এবারের আয়োজনে প্রকল্পের যাবতীয় নথিপত্র সরাসরি যাচাই-বাছাইয়ের সুযোগ থাকায় আস্থা পাচ্ছেন ক্রেতারা। আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্পগুলোর বৈধ কাগজপত্র দেখে প্রতারণার আশঙ্কা নেই বলেই মনে করছেন অনেকে। ফলে নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের প্রত্যাশায় মেলায় চুক্তি সম্পন্ন করতে দেখা গেছে বেশ কিছু ক্রেতাকে।
ভাইয়া গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মাসুকুর রহমান মজুমদার জানান, ফেনীর মানুষ যাতে নিজ জেলাতেই স্বচ্ছ ও নিরাপদ আবাসন প্রকল্পে বিনিয়োগের নির্ভরযোগ্য সুযোগ পান, সেই লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে উল্লেখ করে তিনি বলেন, প্লট ও ফ্ল্যাট মিলিয়ে মেলার প্রথম দুই দিনেই প্রায় ৫ কোটি টাকার বেশি বিনিয়োগের বুকিং ও প্রতিশ্রুতি পাওয়া গেছে। ভবিষ্যতে ফেনীতে এ ধরনের নাগরিকবান্ধব আবাসন মেলার আয়োজন অব্যাহত থাকবে বলেও আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু
সব প্রধান সূচকে প্রবৃদ্ধি ধরে রেখে নয় মাসে শক্তিশালী আর্থিক ফল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির
জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ
জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি
শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
নাগরিক সুবিধা ও সবুজ স্থান সংরক্ষণ ছাড়া বাসযোগ্য নগর সম্ভব নয়: ডব্লিউবিবি ট্রাস্টের টকশোতে বক্তারা
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত