তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান
মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ, নিম্নমানের হেলমেট বর্জন এবং সামগ্রিক সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। “মানসম্মত হেলমেট, নিরাপদ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ বিশেষ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে মোটরসাইকেল চালক, আরোহী ও সাধারণ পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে অনুমোদিত ও মানসম্মত হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের প্রাণহানির ঝুঁকি বহুলাংশে কমাতে পারে সঠিক মানের হেলমেট। বাজারে প্রচলিত সস্তা, ভঙ্গুর ও নিম্নমানের হেলমেট দুর্ঘটনার সময় প্রয়োজনীয় সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়, যা প্রায়ই মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
বিএসটিআই কর্মকর্তারা উল্লেখ করেন, বর্তমানে মোট ৩৩৫টি পণ্য প্রতিষ্ঠানটির বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত রয়েছে। এর মধ্যে মোটরসাইকেল হেলমেট ও ইন্ডাস্ট্রিয়াল হেলমেটও অন্তর্ভুক্ত। হেলমেটের মতো অতিসংবেদনশীল নিরাপত্তা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ড’ কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতেই এ যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।
সচেতনতামূলক কার্যক্রম চলাকালে চালক ও আরোহীদের হেলমেট কেনার সময় বিএসটিআই’র গুণগত মানচিহ্ন (মান লোগো) এবং প্রাসঙ্গিক প্রযুক্তিগত তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন ও নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান ডিএমপির ট্রাফিক কর্মকর্তারা।
বিএসটিআই ও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও চালকদের জীবন সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের যৌথ তদারকি ও সচেতনতামূলক প্রচারণা নিয়মিত অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান
হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী
বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের