ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৪:৪৬

পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমরার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং আমরার্ক লিমিটেডের চেয়ারম্যান জিসু পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে পরিবেশবান্ধব অর্থায়ন (গ্রিন ফাইন্যান্স) ও টেকসই বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ সৃষ্টিতে যৌথ উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে টেকসই প্রকল্পে পরিবেশবান্ধব অর্থায়নে আগ্রহী গ্রাহক, বিনিয়োগকারী, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অংশীদারদের মধ্যে নেটওয়ার্কিং তৈরি, তথ্য বিনিময় ও পারস্পরিক যোগাযোগ জোরদারে উভয় প্রতিষ্ঠান কাজ করবে। এর মাধ্যমে দেশে পরিবেশবান্ধব অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ ও টেকসই বিনিয়োগের পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল মিলিয়ন পার্ক, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের (এসএএমডি) ইভিপি মো. মজহারুল হক, কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ‎

দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপ আনসার ও ভিডিপি মহাপরিচালকের

নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা