মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
ভোজ্যতেল পরিমাপে কম দেওয়া এবং বৈধ নিবন্ধন সনদ ছাড়াই পণ্য মোড়কজাত করার দায়ে মুন্সীগঞ্জ সদরে একটি ভোজ্যতেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওজনে কম থাকা তেলের বিপুলসংখ্যক বোতল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সুখবাসপুর এলাকার ‘খন্দকার কনজিউমার প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ফর্টিফাইড সয়াবিন তেলের পরিমাপ যাচাই করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটির বাজারজাতকৃত প্রতি ৫ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ৪০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না নিয়েই প্রতিষ্ঠানটি ফর্টিফাইড সয়াবিন তেল মোড়কজাত ও পাইকারি-খুচরা বিক্রি করে আসছিল।
ওজন ও পরিমাপে কারচুপি এবং মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পরিমাপে কম দেওয়া তেলের বোতলগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণ, অনুমোদনহীন ও নিম্নমানের পণ্য প্রস্তুত প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত
১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ
গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন
টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক
নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের
কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন
কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের