ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৫:১৯

নৌযানের চালক ও কর্মীদের প্রশিক্ষণে যুক্ত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক মডিউল। নৌপরিবহনকে তামাকমুক্ত রাখা এবং নৌযানে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীন ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি), নারায়ণগঞ্জে ‘তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়ন বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ডিইপিটিসির ৩০ জন ক্যাডেট প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ডিইপিটিসি, বন্দর, নারায়ণগঞ্জের সভাকক্ষে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি (ডাস্) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)-এর যৌথ উদ্যোগে এবং বিআইডব্লিউটিএ ও ডিইপিটিসি, নারায়ণগঞ্জের যৌথ সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিইপিটিসির প্রধান শিক্ষক (ডেক) মো. মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাসের কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু। অনুষ্ঠানের শুরুতেই ভিডিও চিত্র দ্বারা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

কর্মশালায় দুইটি বিষয়ভিত্তিক উপস্থাপনা উপস্থাপিত হয়। প্রথম উপস্থাপনায় ডিইপিটিসির প্রধান শিক্ষক (ডেক) মোঃ মতিউর রহমান তামাক নিয়ন্ত্রণে ডিইপিটিসির বিভিন্ন অগ্রগতিমূলক কার্যক্রম তুলে ধরেন। দ্বিতীয় উপস্থাপনায় ডাস্’র প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক তামাক ব্যবহারের ক্ষতিকর দিক এবং তামাক নিয়ন্ত্রণ আইন, বিধিবিধান ও দণ্ডবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় নৌযানের চালক ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রণীত তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউলের উদ্দেশ্য, বিষয়বস্তু এবং বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মডিউলটির মূল লক্ষ্য হলো ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সম্পর্কে সঠিক ধারণা তৈরি, নৌযানকে তামাকমুক্ত রাখতে চালক ও সারেংদের দায়িত্ব ও করণীয় নির্ধারণ এবং দৈনন্দিন নৌযান পরিচালনায় আইন মেনে চলার সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ মডিউলে পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধকরণ, আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার বিধান, নৌযানে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা, দৃশ্যমান স্থানে ধূমপানবিরোধী সতর্কতামূলক নোটিশ প্রদর্শন এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা প্রতিরোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি নৌযান পরিচালনার আগে, যাত্রাপথে ও যাত্রা শেষে তামাকমুক্ত পরিবেশ বজায় রাখার করণীয়, যাত্রী ও সহকর্মীদের সঙ্গে শালীন আচরণ এবং আইন লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় নিরাপদ ও আইনসম্মত পদ্ধতি অনুসরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ নৌযান চালক ও সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলার পাশাপাশি নৌযানে তামাকমুক্ত পরিবেশ বজায় রাখার পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালার প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে প্রশিক্ষণ মডিউলের বিষয়বস্তু, প্রশিক্ষণ কার্যক্রমে এর ব্যবহার এবং নৌপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা মনে করেন, নৌপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে শুধু আইন ও নির্দেশনা জারি যথেষ্ট নয়; বরং নৌযানের চালক, সারেং ও সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা এবং বাস্তবায়নের সক্ষমতা তৈরি করা জরুরি। ডিইপিটিসির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক মডিউল অন্তর্ভুক্ত ও কার্যকরভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ নৌকর্মীরা কর্মজীবনের শুরু থেকেই তামাকমুক্ত পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন। এর ফলে নৌযাত্রী ও কর্মীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ আরও শক্তিশালী হবে।

এমএসএম / এমএসএম

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত

১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়

রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ

গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক

নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের

কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন

কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা, স্বাগত জানাল তামাক বিরোধী জোট