ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৩:৪৭

কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল। ২৭ অক্টোবর ২০২৬ তারিখ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে মাস্টারকার্ডের পক্ষে দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী এর ‍নিকট লাইসেন্স হস্তান্তর করেন। লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর মাধ্যমে গ্রাহকের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণসহ ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।” মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এই অংশীদারীত্ব দেশের আরো বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, মোহাঃ খালেদুজ্জামান ও আবু সাঈদ মোঃ রওশানুল হক, মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা এবং আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ‎

দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপ আনসার ও ভিডিপি মহাপরিচালকের

নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা