ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ১:১৮

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকালে কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা উদ্ধার করে। বস্তাটি খুলে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বাজারমূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত

১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়

রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ

গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক

নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের

কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

খুলনার বড় বাজারে ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখার উদ্বোধন

কাফরুলে পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি: ৫ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা, স্বাগত জানাল তামাক বিরোধী জোট