ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ১:৭

বাংলাদেশের রন্ধনশিল্পীদের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে, নেসলে প্রফেশনাল (Nestlé Professional) বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের (Bangladesh Culinary Foundation) সাথে উদযাপন করলো ‘আন্তর্জাতিক শেফ দিবস’ (International Chefs Day) । ২০ অক্টোবর ২০২৬-এ বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের আয়োজিত এই বৃহত্তম অনুষ্ঠানে ৭০০ জনেরও বেশি শেফ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এমন একটি মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত থাকার জন্য তিনি নেসলেকে ধন্যবাদ স্মারক তুলে দেন। নেসলের পক্ষ থেকে করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআর ডিরেক্টর হোসনে আরা লোমা এই স্মারকটি গ্রহণ করেন; এ সময় সেখানে ওয়ার্ল্ডশেফস (Worldchefs) কর্তৃক সনদপ্রাপ্ত একজন শেফ, বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং নেসলের সেলস, মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের ডিরেক্টর, ও নেসলে প্রফেশনালের কান্ট্রি বিজনেস ম্যানেজার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেসলে প্রফেশনাল তাদের জনপ্রিয় ব্র্যান্ড এবং আকর্ষণীয় রন্ধন অভিজ্ঞতার মাধ্যমে, উপস্থিত শেফদের কাছে তাদের ফুডসার্ভিস পোর্টফোলিও তুলে ধরে—যার মধ্যে ছিলো ম্যাগি (MAGGI)-এর ফুড সলিউশন, নেসক্যাফে (NESCAFÉ)-এর বেভারেজ সলিউশন এবং মাইলো (MILO)-এর ডেজার্ট সলিউশন। ‘ম্যাগি কিচেন’ (MAGGI Kitchen)-এ শেফরা অভিজ্ঞ মাস্টার শেফদের সাথে সরাসরি রান্নার প্রক্রিয়ায় অংশ নেন; তারা বিভিন্ন পণ্যের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানার পাশাপাশি একে অপরের সাথে রন্ধন বিষয়ক ধারণা বিনিময় করেন। 

নেসলে প্রফেশনাল, নেসলে (Nestlé)-এর একটি অংশ হিসেবে, বাংলাদেশের ফুডসার্ভিস শিল্পে একটি নির্ভরযোগ্য ব্যবসায়িক সহযোগী হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। নেসলে প্রফেশনাল মূলত শেফ, রেস্তোরাঁ, হোটেল, ক্যাফে এবং ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের ফুড এবং বেভারেজ সলিউশনের পাশাপাশি বিভিন্ন রন্ধন বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা  শেয়ার করে থাকেন। 

এমএসএম / এমএসএম

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ‎

দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপ আনসার ও ভিডিপি মহাপরিচালকের

নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি

পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন