পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
ভূমি সংক্রান্ত সেবাকে আধুনিক, সম্পূর্ণ হয়রানিমুক্ত এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানীর পুরানা পল্টনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’। ভূমি ভবনে অবস্থিত প্রথম সেবা কেন্দ্রের অভাবনীয় সাফল্যের পর ৭১ পুরানা পল্টনে প্রতিষ্ঠিত এ দ্বিতীয় কেন্দ্রের মাধ্যমে নাগরিকেরা বিনামূল্যে দ্রুত ও নির্ভুল ভূমিসেবা সহায়তা পাবেন।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘ভূমি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আর ভূমির অধিকার রক্ষা ও সেবা প্রাপ্তি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অতীতে ভূমিসেবা পেতে মানুষকে বছরের পর বছর ভূমি অফিসের বারান্দায় ঘুরে চরম ভোগান্তির শিকার হতে হতো। তবে বর্তমান সরকার গণমানুষের কষ্ট লাঘবে বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক সরকার ভূমিসেবাকে পুরোপুরি আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। এ কেন্দ্রে এসে নাগরিকেরা খতিয়ান, ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সঠিক তথ্য, পরামর্শ ও সার্বিক সেবা পাবেন। ভূমিসেবায় কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর উপস্থিতি সহ্য করা হবে না। শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২ কেবল একটি ভবন নয়, এটি জনগণের প্রতি আমাদের জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রতীক। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রশাসনিক জটিলতা দূর করাই আমাদের লক্ষ্য। এ কেন্দ্রের মাধ্যমে নাগরিকেরা দ্রুততম সময়ে ও বিনামূল্যে নির্ভুল সেবা পাবেন, যা প্রশাসনিক প্রক্রিয়ায় জনগণের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে এবং হয়রানি শূন্যের কোঠায় নামিয়ে আনবে।’
স্বাগত বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রথম কেন্দ্রের ধারাবাহিকতায় চালু হওয়া এ কেন্দ্র থেকে ই-নামজারি ও খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন, অনলাইনে ভূমিসেবা ফি ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানাবিধ প্রযুক্তিগত সেবা অত্যন্ত সহজে প্রদান করা হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন বিন্দুমাত্র হয়রানির শিকার না হন, সে বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও আওতাধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ এ কেন্দ্র সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
এমএসএম / এমএসএম
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন
নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক
নতুন ঠকিানায় ঢাকা ব্যাংকরে কলাতয়িা শাখা
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০
সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক
ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড