‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সেবায় যুক্ত হলো নতুন অধ্যায়। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের শরিয়াহভিত্তিক আধুনিক আর্থিক সেবা দিতে ‘কমিউনিটি ইসলামিক’ চালু করেছে ব্যাংকটি। শরিয়াহর নীতিমালা পরিপূর্ণভাবে অনুসরণের মাধ্যমে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর ব্যাংকিং চাহিদা পূরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে অবস্থিত ব্যাংকের চকবাজার শাখায় ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আর্থিক লেনদেনে নৈতিকতার বিকাশ, গ্রাহকের আস্থা অর্জন এবং সমাজের সামগ্রিক কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা দিয়ে ব্যাংকের পরিধি তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কমিউনিটি ইসলামিককে গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত করতে শরিয়াহ পরিপালন, আর্থিক স্বচ্ছতা এবং দায়িত্বশীল গ্রাহকসেবার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করতে সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহ নির্দেশিকা পুঙ্খানুপুঙ্খভাবে মানা জরুরি। স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেন কীভাবে গ্রাহক ও সমাজের বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে পারে, তা তিনি বিস্তারিত আলোচনা করেন।
কমিউনিটি ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী আবদুল্লাহ মাসুম ইসলামিক ব্যাংকিংয়ের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করে বলেন, আর্থিক লেনদেনে সততা, বিশ্বস্ততা ও আমানতদারিতা বজায় রাখার মাধ্যমে গ্রাহকসেবা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই শরিয়াহর মূল শিক্ষা।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা) গ্রাহকদের আস্থা অর্জনে নৈতিক ব্যাংকিংয়ের গুরুত্ব এবং মানুষের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধনে শরিয়াহভিত্তিক সেবার সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, সততা, আমানতদারিতা ও শরিয়াহর দিকনির্দেশনা সঠিকভাবে মেনে চলার মাধ্যমেই গ্রাহকদের মন জয় করতে হবে। কমিউনিটি ইসলামিক এসব উচ্চ মূল্যবোধ ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে এবং দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক কল্যাণে সক্রিয় অবদান রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহমদ মুঈদ, বিপিএম (সেবা); অতিরিক্ত ডিআইজি ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন; কমিউনিটি ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতী মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতী লুকমান হাসান; ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের
বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন
দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপ আনসার ও ভিডিপি মহাপরিচালকের
নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল