ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ রাত ১১:২৯

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় ডা. জাহিদ হাসানকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে গিয়ে তাঁর ওপর হামলার ঘটনায় ডা. জাহিদ হাসানের সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এর ভিত্তিতে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তাঁকে ড্যাবের সকল পর্যায়ের দায়িত্ব ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর নিন্দা জানিয়েছেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল।

এক যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কখনোই কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতিকে সমর্থন করে না। কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পেশাগত মর্যাদা ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় ড্যাব সর্বদা আপসহীন।

তাঁরা আরও স্পষ্ট করেন যে, কোনো ব্যক্তির একক বা অনৈতিক কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। কোনো ব্যক্তির অপকর্মের কারণে চিকিৎসক সমাজের ঐতিহ্যবাহী এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। সংগঠনের নীতি, নৈতিকতা ও শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ড্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম মহাসচিব পদমর্যাদা) ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক আদেশ অবিলম্বে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান

হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ