বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি এবং অন্যান্য স্নায়বিক রোগে আক্রান্ত রোগীদের শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধার ও পুনর্বাসনসেবা আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে (কক্ষ নং ৫০৭) ‘নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬: অ্যাডভান্সড এক্সপেরিয়েন্স শেয়ারিং অপরচুনিটি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিএমআর) বিভাগের উদ্যোগে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে জেনেরাস কোং লিমিটেড (Generous Co. Ltd.)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।
আয়োজক কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিআরপি, কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনেরাস কোং লিমিটেডের বিশেষজ্ঞ প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং প্রায়োগিক কর্মশালাভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসা, শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধার, দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা বৃদ্ধি এবং সামাজিক পুনর্বাসনের গুরুত্ব নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন চিকিৎসকেরা।
বক্তারা উল্লেখ করেন, স্নায়বিক জটিলতায় আক্রান্ত রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমন্বিত নিউরো রিহ্যাবিলিটেশন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা বাংলাদেশে বিশ্বমানের ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণের পথকে আরও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
এমএসএম / এমএসএম
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান
হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী
বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের