শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
২৮ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্যদের মধ্যে ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে সচেতনতা ও ধারণা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে "Risk Based Supervision (RBS) Awareness Program for Board of Directors শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট (এসপিসিডি) এর পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রব এবং বাংলাদেশ ব্যাংকের একই বিভাগের অতিরিক্ত পরিচালক মিস সিরাজুম মুনীরা আলোচক হিসেবে উপস্থিত থেকে রিস্ক বেইজড সুপারভিশন এর উপর বিশেষ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জি. মো: তৌহীদুর রহমান। আলোচকবৃন্দ আরবিএস কাঠামো, পর্ষদের ভূমিকা, ঝুঁকি সংস্কৃতি ও পর্ষদ মূল্যায়নের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, মো: মশিউর রহমান চমক, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম, জনাব মোয়াল্লেম এ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. এম. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব জনাব মো: আবুল বাশার এবং ব্যাংকের এসইভিপি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে পরিচালনা পর্ষদের সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে কার্যকর ধারণা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আরবিএস বিষয়ক উক্ত সচেতনতা প্রোগ্রামটি ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ইতিবাচক ভূূমিকা রাখবে।
Aminur / Aminur
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান
হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী
বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের