ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নাগরিক সুবিধা ও সবুজ স্থান সংরক্ষণ ছাড়া বাসযোগ্য নগর সম্ভব নয়: ডব্লিউবিবি ট্রাস্টের টকশোতে বক্তারা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ২:১৮

আবাসনকে কেবল মাথা গোঁজার ঠাঁই হিসেবে না দেখে নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সবুজ ও উন্মুক্ত স্থানসহ প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি সমন্বিত বাসযোগ্য নগর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত “বাসযোগ্য নগরী নিশ্চিতে সবার জন্য মানসম্মত আবাসন” শীর্ষক এক লাইভ টকশোতে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।

ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে এবং সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মিঠুনের সঞ্চালনায় টকশোতে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং ‘ভূমিজ’-এর প্রতিষ্ঠাতা ফারহানা রশীদ তনু।

আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, আবাসন খাতকে রিয়েল এস্টেট ব্যবসার ওপর ছেড়ে দেওয়ায় দেশের নিম্ন ও মধ্যম আয়ের বিপুল জনগোষ্ঠী মানসম্মত ও সাশ্রয়ী আবাসন থেকে বঞ্চিত হচ্ছে। সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারকে নিজস্ব নীতি, জমি, অর্থায়ন ও নিয়ন্ত্রণ বজায় রেখে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) গড়ে তুলতে হবে। বড় বড় বেসরকারি আবাসন প্রকল্পে অন্তত ২০ শতাংশ ফ্ল্যাট বা জায়গা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী মূল্যে বরাদ্দ রাখা বাধ্যতামূলক করার নীতি গ্রহণ করা প্রয়োজন।

পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, অপরিকল্পিত নগরায়ণ, জলাধার ভরাট এবং সবুজ ধ্বংসের কারণে নগরের পরিবেশ চরম সংকটাপন্ন হয়ে ‘আরবান হিট’ বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধু নতুন উন্নয়ন প্রকল্প নয়, ইতিমধ্যে নষ্ট হওয়া জলাধার ও উন্মুক্ত স্থান পুনরুদ্ধার জরুরি। জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান ও ওসমানী উদ্যানের মতো উন্মুক্ত জায়গাগুলোতে কংক্রিটের কাঠামো না বাড়িয়ে সবুজায়ন ও প্রকৃতিভিত্তিক সমাধান (নেচার-বেজড সলিউশন) নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

স্যানিটেশন প্রসঙ্গে ফারহানা রশীদ তনু বলেন, পাবলিক টয়লেটের অবকাঠামো নির্মাণের চেয়েও এর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা বেশি জরুরি। টয়লেট লিজ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ রাজস্ব আদায়ের চেয়ে সেবার গুণগত মান রক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গাউস পিয়ারী বলেন, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের সর্বস্তরের মানুষের নিরাপদ চলাচল এবং পার্ক ও খেলার মাঠ ব্যবহারের নিশ্চয়তা দিয়ে অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পথচারীদের অধিকার সংক্রান্ত বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ এবং জনগণের বাস্তব চাহিদাকে প্রাধান্য দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমেই ঢাকাসহ দেশের শহরগুলোকে বাসযোগ্য করে তোলা সম্ভব।

এমএসএম / এমএসএম

ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

সব প্রধান সূচকে প্রবৃদ্ধি ধরে রেখে নয় মাসে শক্তিশালী আর্থিক ফল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির

জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

নাগরিক সুবিধা ও সবুজ স্থান সংরক্ষণ ছাড়া বাসযোগ্য নগর সম্ভব নয়: ডব্লিউবিবি ট্রাস্টের টকশোতে বক্তারা

আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান