ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ৪:৩৫

জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ ও এটির সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরামর্শ দেন মি. এ জয়া প্রকাশ। 

২৮ অক্টোবর ২০২৬, ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, অভিজ্ঞ এস্থেটিক সার্জন এবং এজ(বয়স) ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মি. এ জয়া প্রকাশ (Mr. A Jeya Prakash) বুধবার (২৮ অক্টোবর) জেকে লাইফস্টাইলের কার্যক্রম পরিদর্শন করেছেন।  

এ সময় তিনি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসক ও পুষ্টিবিদদের লাইফস্টাইল কনসাল্টেন্সি, অত্যাধুনিক ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে কেন্দ্র করে পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবগত হন। 

মি. এ জয়া প্রকাশ দীর্ঘদিন ধরে এস্থেটিক সার্জারি ও এজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। তার বর্ণিল ক্যারিয়ারে প্রাধান্য পাওয়া বিষয়গুলো হচ্ছে- স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখা, বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো যথাযথভাবে মোকাবিলা এবং চিকিৎসার ফলাফল সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা তৈরি করা।  

তিনি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির আলোকে জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগ সম্পর্কে নানাবিধ বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে মি. এ জয়া  আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক ফুড, জেকে ফুড অ্যারেনার স্বাস্থ্যসম্মত খাবার ও খাদ্যাভ্যাসবিষয়ক উদ্যোগ এবং জেকে ফিটনেস অ্যারেনার ফিটনেস কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করেন। 

মি. এ জয়া প্রকাশ জেকে লাইফস্টাইলের বিভিন্ন সেবামূলক কার্যক্রম দেখে সন্তুষ্টি জানিয়েছেন। একইসঙ্গে মানুষের কল্যাণে এসব উদ্যোগের পরিধি সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আরও বেশি মানুষের কাছে সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। 

জেকে লাইফস্টাইলের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরা। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি পুষ্টি পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার এবং ফিটনেস কার্যক্রমকে সমন্বিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

সব প্রধান সূচকে প্রবৃদ্ধি ধরে রেখে নয় মাসে শক্তিশালী আর্থিক ফল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির

জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

নাগরিক সুবিধা ও সবুজ স্থান সংরক্ষণ ছাড়া বাসযোগ্য নগর সম্ভব নয়: ডব্লিউবিবি ট্রাস্টের টকশোতে বক্তারা

আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান