শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ট্রেনিং একাডেমিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত 'স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম' (SICIP)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (EDP) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউ-এর (SICIP-PIU) প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউ-এর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াসিম, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই বিনিয়োগ বিভাগের প্রধান এফ. এম. নেওয়াজ আলী, কোম্পানি সচিব মো. আবুল বাশার, সাসটেইনেবল ফাইন্যান্স ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিমসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে এসআইসিআইপির আওতায় সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ২৫ জন নবীন উদ্যোক্তার মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য নির্বাচিত নারী উদ্যোক্তাকে প্রতীকী চেক হস্তান্তর এবং প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার ক্যাটাগরিতে চারজন উদ্যোক্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সমাপনী আয়োজনের অংশ হিসেবে ট্রেনিং ভেন্যুতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল নিয়ে এক বর্ণাঢ্য পণ্যমেলার আয়োজন করা হয়। মেলায় কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, তথ্যপ্রযুক্তি এবং বেকারি ও ফাস্টফুড খাতের নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়, যা অতিথিদের প্রশংসা কুড়ায়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ ও যোগ্য উদ্যোক্তা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নবীন উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কার্যকর ব্যবসায়িক উদ্যোগ পরিচালনায় এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শিল্পায়ন, মানবসম্পদ উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে। অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নবীন উদ্যোক্তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী আবাসন মেলা শুরু
সব প্রধান সূচকে প্রবৃদ্ধি ধরে রেখে নয় মাসে শক্তিশালী আর্থিক ফল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির
জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ
জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি
শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
নাগরিক সুবিধা ও সবুজ স্থান সংরক্ষণ ছাড়া বাসযোগ্য নগর সম্ভব নয়: ডব্লিউবিবি ট্রাস্টের টকশোতে বক্তারা
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত