ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ড্যাবের স্বাস্থ্যসেবা ও দোয়া মাহফিল
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, কোরআনখানি, বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি ডা. কে এম মাসুদ আকতার জিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব হলি ফ্যামিলি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য ডা. কে এম জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যাপক আবুল কেনান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ড্যাব সহসভাপতি অধ্যাপক ডা. মো. মজিবুল হক দোয়েল।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সেন্ট্রাল ড্যাবের উপদেষ্টা অধ্যাপক মো. শহিদুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, হলি ফ্যামিলি ড্যাবের কোষাধ্যক্ষ ডা. রুহুল আমিন খান খোকন এবং সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার
ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ড্যাবের স্বাস্থ্যসেবা ও দোয়া মাহফিল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
নিটোরে আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি