পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, দেশীয় ও সৃজনশীল পণ্যকে তুলে ধরা এবং ব্যবসায়িক প্রসারের লক্ষ্যে পুরান ঢাকার নাজিরাবাজার-সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে শুকরিয়া ইভেন্টস আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। মেলায় পোশাক, দেশীয় হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার ও প্রসাধনীসহ বিভিন্ন স্থানীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এতে মোট ৪৫টি স্টল অংশ নিয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আফরিন, মূশাররাত, আয়ান, জুড়াইয়া, গোল্ডেন আয়াজ, জারা-তাসমিয়া, রুবি, রিনা আক্তার, লাকি তাজ, রাজিয়াস মেকওভারের স্বত্বাধিকারী জাহানারা, শিশু শিল্পী ইয়ানা, বিনোদন আপু, গ্ল্যামার বাই শাহবাজ, শাবনুর, ডা. লনি, ডা. লিপি, সানিউল হাসান ও সোহেল অ্যান্থনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক প্রতিষ্ঠান শুকরিয়া ইভেন্টসের কর্ণধার সেজুতি রশিদ চৌধুরী জানান, নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মো. মুসা, আনিকা, মো. রাসেল ও সেজুতি রশিদ চৌধুরীর সম্মিলিত পরিকল্পনা ও পরিশ্রমে এ মেলা বাস্তবায়িত হচ্ছে।
আয়োজকরা জানান, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে নতুন ও অভিজ্ঞ নারী উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে ওঠে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর মাধ্যমে নিজেদের পণ্যের ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের সুযোগ পাচ্ছেন উদ্যোক্তারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা মেলায় এসে পছন্দের পণ্য কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহিত করতে পারবেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান